[ দেশজুড়ে ]
দুই ট্রাকের সংঘর্ষ, ঘটনাস্থলেই নিথর চালক-হেলপার
দুর্ঘটনাকবলিত ট্রাক
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হয়েছেন।
সোমবার ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চালক রুবেল মিয়া ও তার হেলপার আহাদ মিয়া। তাদের বাড়ি যশোর জেলায় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার এসআই শুভ দে।
তিনি বলেন, সিলেট থেকে ছেড়ে আসা পাথরবাহী ট্রাকের সঙ্গে খাদ্যবাহী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান পাথরবাহী ট্রাকের চালক রুবেল মিয়া ও হেলপার আহাদ মিয়া। এ সময় আহত হয়েছেন পাথরবাহী ট্রাকে থাকা মাজেদ মিয়া নামে ব্যক্তি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক আজাদ মিয়া বলেন, লাশ দুটি উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!