ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাঁশঝাড়ে মেয়ের, খালে মিলল মায়ের মরদেহ

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:২১, ৬ সেপ্টেম্বর ২০২২
বাঁশঝাড়ে মেয়ের, খালে মিলল মায়ের মরদেহ
ফাইল ছবি

শনিবার সকালে বাড়ি থেকে বের হন মা জোসনা বেগম ও মেয়ে কাজলী আক্তার। এরপর আর ফিরে আসেননি তারা। অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি। পরদিন বাঁশঝাড় মেলে কাজলীর গলায় ওড়না প্যাঁচানো রক্তাক্ত মরদেহ। তবে তখনো নিখোঁজ ছিলেন মা। অবশেষে মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধারের ৩৬ ঘণ্টা পর খালে ভানমান অবস্থায় পাওয়া যায় মা জোসনা বেগমের মরদেহ। ঘটনাটি জামালপুর সদর উপজেলার। 

সোমবার রাতে উপজেলার বড়ইতাইর এলাকার বানার খাল থেকে ভাসমান অবস্থায় তার মরদেহটি উদ্ধার পুলিশ। নিহত  জোসনা উপজেলার বানার নয়াপাড়া গ্রামের কামাল হোসেনের স্ত্রী।

সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, শনিবার সকালে জোসনা বেগম ও তার মেয়ে কাজলী আক্তার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান মেলেনি। পরদিন রোববার সকালে রানাগাছা কুমারিয়া গ্রামের একটি বাঁশঝাড় থেকে মেয়ে কাজলীর গলায় ওড়না প্যাঁচানো রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে তখনো নিখোঁজ ছিলেন মা জোসনা বেগম। মেয়ের মরদেহ উদ্ধারের ৩৬ ঘণ্টা পর উপজেলার বড়ইতার এলাকার বানার খাল ভাসমান অবস্থায় মা জোসনা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement

তিনি আরো বলেন, জোসনা বেগমের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মা-মেয়েকে হত্যায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!