[ দেশজুড়ে ]
স্কুলছাত্রকে বলাৎকার, কারাগারে যুবক
গ্রেফতারমাসুদ রহমান মাসুম
নীলফামারী সদরে স্কুল যাওয়ার পথে ডেকে নিয়ে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাসুদ রহমান মাসুম নামে এক যুবককে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার নীলফামারী পৌর শহরের থানা পাড়া এলাকা থেকে তাকে আটক করে সদর থানা পুলিশ। বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মাসুদ সদর উপজেলার লক্ষ্মীচাপ বন্দর পাড়া দুবাছড়ি এলাকার আব্দুল হামিদের ছেলে।
সদর থানার ওসি আব্দুর রউপ বলেন, ওই স্কুলছাত্রের চাচা জিয়ারুলের করা মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
.png)
তিনি আরো বলেন, ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট এলেই আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!