[ দেশজুড়ে ]
শেরপুরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
ফাইল ফটো
শেরপুরের নকলায় খড়ের গাদায় আগুন দেওয়ায় সুরুজ মিয়া নামে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার ভোরে নকলা উপজেলার নারায়নখোলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সুরুজ একই গ্রামের মন্নাছ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ভোরে খড়ের গাদায় আগুন দেওয়ার অভিযোগ এনে প্রতিবেশী সালেহ মিয়া এবং তার বাবা আরজু মিয়া বৃদ্ধ সুরুজ মিয়াকে পিটিয়ে গুরুত্বর আহত করেন। পরে স্থানীয়রা সুরুজ মিয়াকে উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
.png)
নকলা থানার ওসি মুশফিকুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সুরুজ মিয়ার মৃত্যুর বিষয়টি তদন্ত করতে তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!