বুধবার রাত ১২টার দিকে থানার সামনের আফিল গেট বাইপাস সড়কে দায়িত্ব পালনের সময় ট্রাকটি তাকে ধাক্কা দেয়। নিহত এসআই আব্দুল হকের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলায়।
খানজাহান আলী থানার ওসি কামাল হোসেন বলেন, রাতে ১২টার দিকে বিকেএসপির সামনে টহলের দায়িত্ব পালনরত অবস্থায় একটি খালি ট্রাক এসআই আব্দুল হককে ধাক্কা দেয়। এতে গুরুতর অঅহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে মারা যান তিনি।
.png)
তিনি আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে খানজাহান আলী থানায় প্রথম নামাজে জানাজা শেষে তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে। ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ।