ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মালবাহী গাড়িতে আইইডি বিস্ফোরণে নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:০৮, ৬ সেপ্টেম্বর ২০২২
মালবাহী গাড়িতে আইইডি বিস্ফোরণে নিহত ৩৫
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে মালবাহী একটি গাড়ি বহরে ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৩৭ জন। সোমবার সেনা প্রহরায় বুরজাঙ্গা শহর থেকে দিজিবোতে যাওয়ার সময় ঐ বিস্ফোরণ ঘটে।

মালি ও নাইজারের কাছে সাহেল সীমান্তের গভর্নর রোডোলফ সর্গো বিষয়টি নিশ্চিত করেছেন। 

আল জাজিরার খবরে বলা হ, গত ১০ বছর যাবত ত্রি-সীমান্ত এ অঞ্চলে তীব্র নিরাপত্তা সংকট দেখা দিয়েছে। ২০২১ সালের মে মাসে মালি এবং ২০২২ সালের জানুয়ারিতে বুরকিনা ফাসোতে সেনাবাহিনী ক্ষমতা নেয়ার পর আল কায়েদার ঘনিষ্ঠ ইসলামি স্টেট গ্রুপ এ হামলা করছে।

Advertisement

সর্বশেষ আক্রমণের শিকার অঞ্চলের গভর্নর জানান, বেসামরিক নাগরিকদের বহনকারী বহরের একটি গাড়িতে আইইডি আঘাত হানে। হামলায় আক্রান্তরা প্রধানত ব্যবসায়ী ও ছাত্র।

এর আগে, আগস্টের শুরুতে দু’টি আইইডি বিস্ফোরণে অন্তত ১৫ জন সেনা নিহত হন।

এদিকে, সন্ত্রাসীদের প্রতিরোধের ঘোষণা দিয়েছেন  বুরকিনা ফাসোর সামরিক নেতারা। এছাড়া কিছু সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে ধর্মীয় নেতাদের মাধ্যমে আলোচনার তথ্যও জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!