ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আফগানিস্তানে বিস্ফোরণে নিহত বেড়ে ১৮

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৯, ২ সেপ্টেম্বর ২০২২
আফগানিস্তানে বিস্ফোরণে নিহত বেড়ে ১৮
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত শহরের একটি মসজিদের পাশে বিস্ফোরণের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে তালেবানের শীর্ষ এক আলেম ও বেসামরিক লোক রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ভিডিওতে দেখা যায়, মসজিদের বারান্দায় রক্তাক্ত ছিন্নভিন্ন দেহগুলো ছড়িয়ে-ছিটিয়ে আছে।

হেরাত প্রদেশের গভর্নর দফতরের মুখপাত্র হামিদুল্লাহ মোতায়াক্কিল বলেন, বিস্ফোরণের ঘটনায় ১৮ লোক শহিদ ও ২৩ জন আহত হয়েছেন। 

Advertisement

শুক্রবার জুমার নামাজের সময়ের আগে গোজারগাহ মসজিদের সামনে বিস্ফোরণ ঘটে। 

হেরাত পুলিশের মুখপাত্র মাহমুদ রাসোলি জানান, গোজারগাহ মসজিদের ইমাম মুজিব রাহমান আনসারি তার কিছু নিরাপত্তাকর্মী ও কিছু বেসামরিক লোক মসজিদটিতে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের আগে আত্মঘাতী বোমাকারী নিজের হাতে চুমু দেওয়ার পরই বিস্ফোরণটি ঘটেছিল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!