বুধবার সন্ধ্যায় উপজেলার রায়কোট দক্ষিণ ইউপির তুলাতলি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা মেয়েকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যার কাজে ব্যবহৃত কুড়াল উদ্ধার করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাঙ্গলকোট থানার এসআই মো. কামাল হোসাইন।
.png)
এসআই কামাল জানান, নিহত আবুল কাশেম এক ছেলে ও ছয় মেয়ের জনক। বুধবার দুপুরে এক মেয়েকে কিছু সম্পত্তি রেজিস্ট্রি করে দেন তিনি। এ খবরে অভিযুক্ত মেয়ে জেসমিন আক্তার বাড়িতে এসে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় কথা-কাটাকাটিও হয়। একপর্যায়ে বাবা আবুল কাশেমকে কুড়াল দিয়ে আঘাত করেন জেসমিন। এতে ঘটনাস্থলেই মারা যান বাবা আবুল কাশেম। এ সময় হত্যার কাজে ব্যবহৃত কুড়ালটি উদ্ধার করেরে পুলিশ।
লাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন বলেন, ঘটনাস্থল থেকে মেয়েসহ চারজনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, জমির জন্য জেসমিন বাবাকে হত্যা করেছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।