ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাজ করছিলেন জমিতে, হঠাৎ বজ্রপাতে নিথর হোসেন 

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১০, ৮ সেপ্টেম্বর ২০২২
কাজ করছিলেন জমিতে, হঠাৎ বজ্রপাতে নিথর হোসেন 
ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার শাজাহানপুরে জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে হোসেন আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার আশেকপুর ইউপির বৈঠাপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত হোসেন আলী বৈঠা পাড়া গ্রামের এরফান আলীর ছেলে।

Advertisement

জানা গেছে, বৈঠাপাড়া গ্রামে ধানের জমিতে নিড়ানির কাজ করছিলেন কয়েকজন কৃষক। দুপুর ১২টার দিকে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই হোসেন আলী মারা যান। এ সময় গুরুতর আহত হন হোসেন আলীর বাবা এরফান আলী ও একই গ্রামের ইয়াসিন আলী। পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর  রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

শাজাহানপুর থানার এসআই মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!