বৃহস্পতিবার রাজশাহীর সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতের নাম মো. মোজাফফর হোসেন ওরফে রনি। ২৭ বছর বয়সী রনি পঞ্চগড়ের দেবিগঞ্জ উপজেলার দণ্ডপাল গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে।
.png)
সংশ্লিষ্ট আদালতের পিপি ইসমত আরা বলেন, সিএম মতিউর রহমান নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলেন রনি। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা সেজে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ৩০ লক্ষাধিক টাকা হাতিয়ে নেন তিনি। বিভিন্ন ব্যক্তির সঙ্গে ফেসবুকে পরিচিত হয়ে সরকারি চাকরি দেওয়ার কথা বলে এ ধরনের প্রতারণা করছিলেন। ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকার হাতিরঝিল থানা এলাকা থেকে রনিকে আটক করে র্যাব। এরপর ২০২০ সালের জুলাই মাসে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়।
তিনি আরো বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে রনিকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ডসহ পাঁচ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত। আরেক ধারায় চার বছর সশ্রম কারাদণ্ডসহ তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অন্য ধারায় তিন বছর সশ্রম কারাদণ্ডসহ দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এসব সাজা একটির পর একটি কার্যকর হবে। জরিমানার টাকা পাবেন ভুক্তভোগীরা।