[ দেশজুড়ে ]
জাল টানতেই উঠে এলো ৫ মণ ওজনের পাখি মাছ
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে গুড়া মাঝি নামে এক জেলের জালে তিনটি পাখি মাছ ধরা পড়েছে। এগুলোর ওজন পাঁচ মণ।
শুক্রবার সন্ধ্যায় মাছ তিনটি আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে নিয়ে আসা হয়। স্থানীয় বাজারে এ মাছের বেশি চাহিদা নেই। এজন্য এক মৎস্য ব্যবসায়ী ২০ হাজার টাকায় মাছগুলো কিনে নেন।
গুড়া মাঝি জানান, বৃহস্পতিবার বঙ্গোপসাগরের ৬ বাম এলাকায় মাছ তিনটি তাদের জালে ধরা পড়ে। মাছ তিনটি বড় হওয়ায় ট্রলারে তুলতে তাদের অনেক বেগ পেতে হয়েছে।
.png)
কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বলেন, সেইল ফিশ (পাখি মাছ) মূলত দ্রুতগামী মাছ। এরা গভীর সাগরে বিচরণ করে থাকে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!