ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুয়াকাটায় আবারো ধরা পড়ল বিরল প্রজাতির পাখি মাছ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৯, ২৭ আগস্ট ২০২১
কুয়াকাটায় আবারো ধরা পড়ল বিরল প্রজাতির পাখি মাছ
কুয়াকাটায় বঙ্গোপসাগরে ধরা পড়া বিরল পাখি মাছ

পটুয়াখালীর মহিপুরে জেলেদের জালে আবারো ধরা পড়েছে আট মণ ওজনের বিরল প্রজাতির সাতটি পাখি মাছ। এর মধ্যে তিনটি মাছের ওজন ৬০ কেজি, একটির ওজন ৪৫ কেজি ও বাকি তিনটির ৩১ কেজি করে।

বৃহস্পতিবার রাতে কুয়াকাটা সৈকত সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে কালাম উল্লাহ নামে এক মাঝির জালে ৫টি ও সোবাহান নামে আরেক মাঝির জালে ২টি মাছ ধরা পড়ে। শুক্রবার দুপুরে মাছগুলো মহিপুরের এমকে ফিস নামে আড়তে বিক্রির জন্য নেয়া হয়। ওই সময় মাছগুলো দেখতে ভিড় জমায় স্থানীয়রা।

জেলেরা জানায়, দ্রুতগামী এ পাখি মাছ আগে কখনো তাদের জালে ধরা পড়েনি।

Advertisement

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, মাছগুলো খেতে বেশ সুস্বাদু হওয়ার দেশের বাইরে বেশ চাহিদা রয়েছে। এর ইংরেজি নাম সেইল ফিশ।

এর আগে বুধবার রাতে বঙ্গোপসাগরে নুরুন্নবী মাঝি নামে এক জেলের জালে ৬০ ও ৫৫ কেজি ওজনের আটটি পাখি মাছ ধরা পড়ে। তিনি মাছগুলো মহিপুরে নিয়ে গেলে উৎসুক জনতা ভিড় জমায়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!