ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাড়িতে রং করতে এসে শিশুকে ধর্ষণ, যুবক আটক

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩০, ১০ সেপ্টেম্বর ২০২২
বাড়িতে রং করতে এসে শিশুকে ধর্ষণ, যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

মাগুরায় সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার দুপুর ২টার দিকে সদর উপজেলার আঠারখাদা ইউনিয়নের নালিয়ারডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্তের নাম জাহাঙ্গীর শেখ। তিনি নান্দুয়ালী গ্রামের আদিল শেখের ছেলে। পেশায় রংমিস্ত্রি।

ভুক্তভোগী শিশুর মা অভিযোগ করে জানান, দুপুরে তার মেয়ে বাড়ির পাশে সমবয়সীদের সঙ্গে খেলা করছিল। এ সময় অভিযুক্ত জাহাঙ্গীর তাদের বাড়ির পাশেই মহাসিন শেখের বাড়িতে রংমিস্ত্রির কাজ করছিলেন। তিনি শিশুটিকে কৌশলে মালিকের বাড়ির নিচ তলার বাথরুমে আটকে শারীরিক নির্যাতন করেন। এ সময় শিশুটির চিৎকারে এলাকাবাসী উপস্থিত হলে তারা নির্যাতনের আলামত পায়। 

Advertisement

পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে অভিযুক্ত জাহাঙ্গীরকে আটক করে। তিনি স্থানীয় ও পুলিশের কাছে শিশুকে পাশবিক নির্যাতনের কথা স্বীকার করেছেন।

মাগুরা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযুক্তকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!