[ দেশজুড়ে ]
রাজশাহীর পদ্মায় দুই নৌকা ডুবি, নিখোঁজ অনেকেই
ফাইল ছবি
রাজশাহীর তালাইমারী বিজয় নগরশাহপুর এলাকায় পদ্মায় দুটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ রয়েছেন অনেকেই। প্রথম নৌকাটি ডুবে চারজনের নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। তবে দ্বিতীয় নৌকাডুবির ঘটনায় কতজন নিখোঁজ রয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।
রোববার সকাল সোয়া ৯টার দিকে এসব ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী দফতরের ডুবুরি ইউনিট সেখানে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, রাজশাহীর তালাইমারী বিজয় নগরশাহপুরের এলাকায় পরপর দুটি ডিঙ্গি নৌকাডুবির ঘটনা ঘটেছে।
.png)
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট ঘটস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। একটি নৌকায় চারজন ছিলেন, তারা নিখোঁজ রয়েছেন। তবে পরে ডুবে যাওয়া নৌকায় কতজন ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরে বিস্তারিত জানানো বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!