রোববার দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এ তথ্য জানান।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড সদস্যারা জেলার উত্তর মতলব দশআনি লঞ্চ ঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় এক হাজার লিটার (পাঁচ ব্যারেল) চোরাই ডিজেল উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তেল চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
.png)
পরবর্তীতে উদ্ধারকৃত চোরাই ডিজেল মোহনপুর নৌ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।