রোববার দুপুরে সদর মডেল থানায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আবুল কাশেমের ছেলে মোবারক হোসেন, সদর থানার জামালের ছেলে মো. বেলাল, চাঁদপুর জেলার কচুয়া থানার মো. হাসেমের ছেলে মো. ছাত্তার এবং আব্দুস সালামের ছেলে মো. সোহেল।
পুলিশ জানায়, শনিবার চোর চক্রের প্রধান মোবারকসহ তিনজনকে একটি অটোসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় আরো দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধে সদর থানাসহ বিভিন্ন থানায় মামলা রয়েছে।
.png)