[ দেশজুড়ে ]
চা খেতে বেরিয়ে নিথর দেহে ফিরলেন বীর মুক্তিযোদ্ধা
নিহত সমিজুল ইসলাম
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় সমিজুল ইসলাম নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।
রোববার বিকেলে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সমিজুল একই ইউনিয়নের মান্দুলপাড়া এলাকার আব্দুল আজিজের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, বিকেলে নিজ বাড়ি থেকে বুড়াবুড়ি বাজারে চা খেতে যান সমিজুল। বাজারে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!