[ দেশজুড়ে ]
লোহাগড়ায় বিল থেকে যুবকের লাশ উদ্ধার
ফাইল ফটো
নড়াইলের লোহাগড়া উপজেলায় বিল থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১০টার দিকে লোহাগড়া উপজেলার পাঁচুড়িয়া বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় চাষিরা সকালে বিলে শাপলা তুলতে এবং মাছ ধরতে গিয়ে বিবস্ত্র লাশটি পানিতে ভাসতে দেখতে পান। পরে তারা লোহাগড়া থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।
.png)
লোহাগড়া থানার ওসি নাসির উদ্দীন বলেন, ধারণা করা হচ্ছে তিন থেকে চারদিন আগে কে বা কারা অজ্ঞাত যুবকের লাশ বিলের মধ্যে ফেলে গেছে। হত্যাকাণ্ড কিনা উদঘাটনের জন্য লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!