পুলিশ ও এলাকাবাসী জানায়, আলা উদ্দিনের মেয়ে ও বক্তারমুন্সি ফাজিল ডিগ্রি মাদরাসার দশম শ্রেণির ছাত্রীর সঙ্গে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের অলিপুর গ্রামের এক যুবকের বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে দুপুর ১২টার দিকে বর আসার আগেই কনের বাড়িতে পুলিশ নিয়ে হাজির হন সোনাগাজীর সহকারি কমিশনার (ভূমি) অনিক চৌধুরী। এ সময় বরযাত্রীদের জন্য প্রস্তুতকৃত প্রায় শতাধিক লোকের এক বেলার খাবার মির্জাপুর রহমানিয়া এতিম খানায় বিলিয়ে দেন তিনি।
মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল ও সহকারি কমিশনার (ভূমি) অনিক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
.png)