ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিথর দেহে বাড়ি ফিরলেন শিক্ষিকা, প্রাণে বাঁচলেন স্বামী

টাঙ্গাইল প্রতিনিধি 
প্রকাশিত: ১৫:০৮, ১৩ সেপ্টেম্বর ২০২২
নিথর দেহে বাড়ি ফিরলেন শিক্ষিকা, প্রাণে বাঁচলেন স্বামী
ফাইল ছবি

টাঙ্গাইলের ধনবাড়ীতে স্বামীর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহতের স্বামী।

সোমবার রাতে উপজেলার মুশুদ্দি ইউনিয়নের কামারপাড়া বাজার সংলগ্ন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ছানোয়ারা খাতুন। ৩৫ বছর বয়সী ছানোয়ারা গোপালপুর উপজেলার মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা ছিলেন। স্বামী স্বপন তালুকদারের সঙ্গে একই উপজেলার কেন্দুয়া গ্রামে ভাড়া বাসায় থাকতেন তিনি।

Advertisement

উপজেলার মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, হেমনগর শশীমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় কক্ষ পরিদর্শক হিসেবে নিয়োগ পান ছানোয়ারা। এজন্য বিকেলে গোপালপুর সরকারি কলেজে কক্ষ পরিদর্শক প্রশিক্ষণ ও আলোচনা শেষে স্বামীর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি। ধনবাড়ীর মুশুদ্দি ইউনিয়নের কামারপাড়া বাজার সংলগ্ন মোড়ে পৌঁছালে ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে যান। এতে ঘটনাস্থলে ছানোয়ারা মারা যান। আহত হন তার স্বামী।

ধনবাড়ী থানার ওসি চাঁন মিয়া জানান, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!