খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
গুলিবিদ্ধ মো. রজব সরদার উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নে নাগশোষা এলাকার ফজর সরদারের ছেলে।
.png)
ওসি জানান, মঙ্গলবার দুপুরে বৃষ্টির পানি নিষ্কাশনের জেরে দু’পক্ষের সংঘর্ষ হয়। এ সময় একজন গুলিবিদ্ধ হয়। পরে তাকে স্বজনরা গুলিবিদ্ধ অবস্থায় লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোসা ও এক রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তিনি জানান।