ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রায়পুরে পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫২, ১৩ সেপ্টেম্বর ২০২২
রায়পুরে পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেফতার
গ্রেফতারকৃতরা- ছবি: ডেইলি বাংলাদেশ

লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্তসহ বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, সোমবার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের মধ্যে পুরোনো মামলার দুই আসামি, পরোয়ানাভুক্ত দুই আসামি এবং নিয়মিত মামলার এক আসামি রয়েছেন।

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া জানান, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিআর, জিআর মামলা ও পরোয়ানাভুক্তসহ পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়। তারা বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। মঙ্গলবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!