ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আখাউড়ায় ট্রাকে ডাকাতি, অস্ত্রসহ যুবক গ্রেফতার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১০:১৮, ১৪ সেপ্টেম্বর ২০২২
আখাউড়ায় ট্রাকে ডাকাতি, অস্ত্রসহ যুবক গ্রেফতার
গ্রেফতার ইয়াছিন

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের আখাউড়ায় ট্রাকে ডাকাতির ঘটনায় ইয়াছিন নামে এক ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ছুরি ও লোহার পাইপসহ ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। 

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তন্তর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইয়াছিন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউপির মহিউদ্দিননগর গ্রামের বাসিন্দা শওকত আলীর ছেলে। 

আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম জানান, সোমবার দিনগত রাতে সিলেট থেকে বালুবোঝাই একটি ট্রাক ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের উপজেলার ধরখারের তন্তর বাজারের দক্ষিণ দিকে মুসাফির হোটেলের কাছে ভোরে পৌঁছায়। এ সময় সড়কে একটি পিকআপ ভ্যান আড়াআড়ি দাঁড় করিয়ে ওই বালুবাহী ট্রাককে আটকে দেওয়া হয়। 

Advertisement

পরে একদল ডাকাত ধারালো অস্ত্র নিয়ে চালক নূরুল আমিন ও ট্রাকের মালিক সোহান আহমেদকে জিম্মি করে ২২শ টাকা, দুটি মোবাইল লুটে নেয়। খবর পেয়ে আখাউড়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ডাকাতির সঙ্গে জড়িত ইয়াছিনকে গ্রেফতার করে। এ সময় লুটে নেওয়া টাকা ও মোবাইল উদ্ধার করা হয়। ছিনতাইয়ের সঙ্গে জড়িত পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!