কিশোরীকে ঘরে একা পেয়ে ‘সর্বনাশ’ করলেন বৃদ্ধ কবিরাজ
শরীয়তপুরের ডামুড্যায় ১৭ বছরের এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় বুধবার দুপুরে ওই কিশোরীর বাবা বাদী হয়ে ডামুড্যা থানায় একটি মামলা করেছেন।
অভিযোগটি উঠে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া গ্রামের বৃদ্ধ কাশেম কবিরাজের (৬৫) বিরুদ্ধে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ওই কিশোরীর মা ও বাবা শারীরিক প্রতিবন্ধী। গত সোমবার বিকেলে ওই কিশোরীর মা-বাবা তাকে বাড়িতে একা রেখে স্থানীয় বুড়িরহাট বাজারে চিকিৎসকের কাছে যান। এই সুযোগে প্রতিবেশী চাচা কাশেম কবিরাজ ঘরে ঢুকে ওই কিশোরীকে ধর্ষণ করেন। তখন চিৎকার করলে প্রতিবেশীরা দৌড়ে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করেন। ততক্ষণে কাশেম পালিয়ে যান। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে কাশেম কবিরাজ এলাকায় টাকা দিয়ে ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করেন।
.png)
ওই কিশোরীর মা বলেন, আমার মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী। মেয়েকে একা পেয়ে কাশেম কবিরাজ তার সর্বনাশ করেছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
ডামুড্যা থানার ওসি শরীফ আহম্মেদ বলেন, ওই কিশোরীর মা বাদী হয়ে কাশেম কবিরাজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা করেছেন। মেডিকেল পরীক্ষার জন্য কিশোরীকে শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার আসামিকে আটকের চেষ্টা করছি।