ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকে চড়ে ঘুরে ঘুরে গাঁজা বেচতেন তিনি, অবশেষে ৩১ কেজি নিয়ে ধরা

কুমিল্লা
প্রকাশিত: ২১:০৯, ১৬ সেপ্টেম্বর ২০২২
ট্রাকে চড়ে ঘুরে ঘুরে গাঁজা বেচতেন তিনি, অবশেষে ৩১ কেজি নিয়ে ধরা
আটক বাপ্পী

কুমিল্লায় সাড়ে ৩১ কেজি গাঁজাসহ বাপ্পী নামে ৩৫ বছর বয়সী এক যুবককে আটক করেছে র‌্যাব। শুক্রবার তাকে কুমিল্লা সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়।

এর আগে, বৃহস্পতিবার রাতে সদর দক্ষিণ কোটবাড়ি বিশ্বরোড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক বাপ্পী কোতোয়ালি মডেল থানার রাজেন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

র‍্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, বৃহস্পতিবার রাতে সদর দক্ষিণ কোটবাড়ি বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে বাপ্পীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদকদ্রব্য পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাকও উদ্ধার করা হয়েছে।

Advertisement

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাপ্পী জানান, দীর্ঘদিন ধরে ট্রাকে চড়ে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য কেনাবেচা ও সরবরাহ করছিলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!