ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মারুফের চিংড়ি ঘেরে ৬ ফুটের অজগর

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৭, ১৬ সেপ্টেম্বর ২০২২
মারুফের চিংড়ি ঘেরে ৬ ফুটের অজগর
ছবি: সংগৃহীত

চিংড়ি মাছের ঘের থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে কাটাখালি টহলফাঁড়ির সংরক্ষিত বনে সাপটি অবমুক্ত করা হয়।

শুক্রবার দুপুরে সুন্দরবন ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের মারুফ হাওলাদারের ঘের থেকে অজগরটি উদ্ধার করা হয়।

বন বিভাগের ধারণা, নদীতে পানি বাড়ার কারণেই বন থেকে অজগর খাদ্যের জন্য লোকালয়ে চলে আসছে। এ কারণে নিম্নচাপে পানি কমার সঙ্গে সঙ্গেই বাস্তুহারা বন্যপ্রাণী উদ্ধারে মাঠে নেমেছে বন বিভাগ। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার ভোররাতে অজগরটিকে উদ্ধার করা হয়।

Advertisement

বাঘবন্ধু সদস্য ও স্বেচ্ছাসেবক মারুফ হাওলাদার জানান, সাপটিকে মাছের ঘেরে দেখে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়। এ সময় জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদীরকে বিষয়টি জানালে তিনি তার সদস্যদের নিয়ে এসে সাপটিকে ফরেস্ট অফিসে নিয়ে যান। পরে বনে অবমুক্ত করেন বনরক্ষীরা।

পূর্ব সুন্দরবনের জিউধরা স্টেশন কর্মকর্তা মো. শাহজাহান মোক্তাদীর জানান, খবর পেয়ে আমরা গিয়ে সাপটি উদ্ধার করি। শুক্রবার দুপুরে বন কর্মকর্তা, কর্মচারী ও বন্যপ্রাণী সংরক্ষণ টিমের উপস্থিতিতে কাটাখালি টহলফাঁড়ির সংরক্ষিত বনে সাপটিকে অবমুক্ত করা হয়। সাপটি ৬ ফুট লম্বা। ওজন ৩ কেজি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!