[ দেশজুড়ে ]
আখাউড়ায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
গাঁজাসহ আটককৃত যুবক- ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ মো. শামীম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার রাতে আখাউড়া উপজেলার দরুইন এলাকা থেকে তাকে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটককৃত শামীম উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মিনারকোট গ্রামের মো. ইউনুস মিয়ার ছেলে।
আখাউড়া থানার ওসি আসাদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোগড়া ইউনিয়নের দরুইন এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মো. শামীমকে আটক করা হয়। আখাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!