ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কারাগারে ভাইকে গাঁজা দিতে এসে যুবক আটক

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৮, ১৭ সেপ্টেম্বর ২০২২
কারাগারে ভাইকে গাঁজা দিতে এসে যুবক আটক
প্রতীকী ছবি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে চাচাতো ভাইকে গাঁজা দিতে এসে আরিফ হোসেন নামে এক যুবক আটক হয়েছেন।

শনিবার বেলা ১১টার দিকে কারাগারের প্রধান ফটকে তল্লাশি করার সময় তাকে আটক করা হয়। আটককৃত আরিফ হোসেন লক্ষ্মীপুর সদর থানার বর্জিতা এলাকার শরিফ হোসেনের ছেলে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ি থানার ওসি সিদ্দিকুর রহমান জানান, বেলা ১১টার দিকে আরিফ তার চাচাতো ভাই কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর আসামি রাসেলের সঙ্গে দেখা করতে আসেন। এ সময় চেকপোস্টে তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করে কারা কর্তৃপক্ষ। পরে বিষয়টি কোনাবাড়ি থানাকে জানানো হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!