ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে ব্যবসায়ীর লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৩, ১৭ সেপ্টেম্বর ২০২২
হবিগঞ্জে ব্যবসায়ীর লাশ উদ্ধার
ফাইল ফটো

হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুইদিন পর লিটন মিয়া নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে নবীগঞ্জ উপজেলার পুরাতন বিবিয়ানা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত লিটন মিয়া উপজেলার মধ্যসমেত গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার উপজেলার ইনাতগঞ্জ বাজার থেকে কসবা বাজারে যাওয়ার জন্য রওয়ানা হন লিটন মিয়া। এরপর দিন গড়িয়ে সন্ধ্যা হলেও তিনি বাড়ি ফেরেননি। একপর্যায়ে তার আত্মীয়-স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরদিন সকালে লিটন মিয়া নিখোঁজ মর্মে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়িতে একটি সাধারণ ডায়েরি করেন। শনিবার লিটন মিয়ার লাশ পুরাতন বিবিয়ানা নদীতে ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

Advertisement

এ বিষয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির এসআই ফজলুল হক জানান, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এছাড়া পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!