ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গজারিয়ায় ঝোপ থেকে যুবকের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৩৮, ১৫ সেপ্টেম্বর ২০২২
গজারিয়ায় ঝোপ থেকে যুবকের লাশ উদ্ধার
ফাইল ফটো

মুন্সীগঞ্জের গজারিয়ায় ঝোপ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় গজারিয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় সড়কের পাশ থাকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, বুধবার সন্ধ্যায় সড়কের পাশে ঝোপের মধ্যে লাশ দেখে স্থানীয়রা গজারিয়া থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।

Advertisement

গজারিয়া থানার পরিদর্শক (তদন্ত) মুক্তার হোসেন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি ইউনিয়নের হাঁস পয়েন্ট এলাকায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে লাশ উদ্ধার করে গজারিয়া থানায় নিয়ে যায় পুলিশ। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!