ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে একদিনে ৪ জনের লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪১, ১৩ সেপ্টেম্বর ২০২২
জামালপুরে একদিনে ৪ জনের লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

জামালপুর সদরে দুইজন, বকশীগঞ্জে একজন ও ইসলামপুর থেকে একজনসহ ৪জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের মহেশপুর কালিবাড়ি এলাকায় এক বন্ধুর হাতে অপর এক বন্ধু খুনের ঘটনা ঘটে। বন্ধুর হাতে নিহত জাহিদ জামালপুর পৌর শহরের নয়াপাড়া এলাকার জবেদ মিয়ার ছেলে। এ ঘটনায় ধারালো ছুরিসহ ঘাতক বন্ধু সাজু মিয়াকে আটক করেছে পুলিশ। 

গত রমজানে জেলখানায় জাহিদের সঙ্গে সাজু মিয়ার পরিচয় হয়। সেই পরিচয় থেকে তাদের মধ্যে গড়ে উঠে বন্ধুত্ব। গত সোমবার রাতে উপজেলার মহেশপুর কালিবাড়ি এলাকায় ঘাতক সাজু মিয়ার বাড়িতে যায় জাহিদ। রাতে সাজু মিয়ার ঘরে বসে দুই বন্ধু নেশা করে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে সাজু ছুড়ি দিয়ে জাহিদকে গলা কেটে হত্যা করে। বন্ধুকে গলা কেটে হত্যার পর ঘাতক সাজু মিয়া লাশ নিয়ে ঘরেই বসে থাকে। পরে দুপুরে বৃষ্টি শুরু হলে সাজু বন্ধু জাহিদের লাশ ঘর থেকে বের করে টেনে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে আসে। এ সময় স্থানীয় লোকজন দেখে ফেলে তাকে আটক করে। 

Advertisement

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘাতক সাজু মিয়া জামালপুর সদর উপজেলার মহেশপুর কালিবাড়ি এলাকায় মৃত শাহেদ আলীর ছেলে।

অপরদিকে, জামালপুর শহরের তেঁতুলিয়ায় খোরশেদা বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। 

জানা গেছে, নিহতের স্বামী নাজিম উদ্দিন পুলিশকে ফোন করে জানায়, পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে তার স্ত্রী খোরশেদার ছোট ভাই শাহীন ও ফকির চাঁনসহ স্বজনরা সোমবার গভীর রাতে বসতঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে। খবর পেয়ে পুলিশ মঙ্গলবার সকালে নিহতের বসতঘর থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, খোরশেদার বাবা ও স্বামীর বাড়ি পাশাপাশি। নিহতের গলায় জখমের চিহ্ন রয়েছে। তবে হত্যাকাণ্ডটি কে বা কারা ঘটিয়েছে তার তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী নাজিম উদ্দিন ও ভাই শাহীনকে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

জামালপুরের বকশীগঞ্জে হজরত খাজার বশীর (র.) এর দরবার (আজমীরগঞ্জ দরবার) শরীফ থেকে অজ্ঞাত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় দরবারের খাজা গরিবে নেওয়াজ হাফিজিয়া ও ক্যাডেট মাদরাসার পঞ্চম শ্রেণির কক্ষ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, বাট্টাজোড় ইউনিয়নের দত্তেরচর এলাকায় অবস্থিত আজমীরগঞ্জ দরবার শরীফের ভেতরে হাফিজিয়া ও ক্যাডেট মাদরাসার একটি শ্রেণি কক্ষে ঝুলন্ত মরদেহ দেখে দরবারের ভক্তরা পুলিশকে খবর দেয়। পরে সেখান থেকে ঘরের ধর্নার সঙ্গে রশিতে ঝুলে থাকা মরদেহটি উদ্ধার করা হয়। এটি হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের পর বলা যাবে।

অপরদিকে, ইসলামপুর উপজেলার গাইবান্ধা এলাকায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় পিলার চাপায় হাবিবুর রহমান নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ দুপুরে নির্মাণাধীন ভবনে পিলার হঠাৎ ভেঙে পড়লো তার মৃত্যু হয়। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!