বুধবার সন্ধ্যায় কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের আরাজী হরিশ্বর মৌলভীবাজার সংলগ্ন মানস নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত শাহজাহান আলী কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দি গ্রামের খাজিয়ার রহমানের ছেলে।
জানা যায়, শাহজাহান মঙ্গলবার ভোরে ফজরের নামাজের পর বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফিরে আসেননি তিনি। বুধবার সন্ধ্যা ৬টার দিকে বালাপাড়া ইউনিয়নের আরাজী হরিশ্বর মৌলভীবাজার সংলগ্ন মানস নদীতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পর তার পরিচয় শনাক্ত করে।
.png)
কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ জানান, মৃত্যুর কারণ উদঘাটন করতে ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।