রোববার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আদালতে ছিলেন না আসামি।
দণ্ডিতের নাম আকলিমা বেগম। তিনি মুকসুদপুর উপজেলার কানুড়িয়া গ্রামের বাসিন্দা। নিহত ৯ বছর বয়সী নূর ইসলাম একই গ্রামের কছিম উদ্দিনের ছেলে।
.png)
মামলার বিবরণে জানা গেছে, ২০০৭ সালের ৯ মার্চ সকালে নূর ইসলামকে জিনে ধরেছে বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান আকলিমা। পরে শিশুটিকে কুমার নদীতে চুবিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করেনি তিনি। এরপর নূর ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় একটি হত্যা মামলা করেন মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই মো. মনিরুল ইসলাম। তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে এ রায় দেন আদালতের বিচারক।