রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ।
স্থানীয়রা জানান, গত শুক্রবার সকালে কলেজশিক্ষক আবুল কালাম আজাদের চাষকৃত জমি দখলে নিতে ঐ জামির ফসল উপড়ে ফেলেন একই এলাকার দুই ভাই আলী হোসেন ও মনির। এ সময় ঐ শিক্ষক এবং তার পরিবার বাধা দিতে গেলে সাবেক ইউপি সদস্য মান্নান মোল্লার নেতৃত্বে আলী হোসেন ও মনিরসহ তাদের লোকজন দুই দফায় শিক্ষক পরিবারের ওপর হামলা চালায়।
.png)
হামলায় কলেজশিক্ষক আবুল কালাম, তার দুই ভাইয়ের স্ত্রী হাসিনা বেগম ও নুরজাহান এবং ভাইয়ের মেয়ে জান্নাতি গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন।
আবুল কালাম বলেন, আমাদের উপর হামলার পাশাপাশি নারীদের দিয়ে আপত্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছে আলী হোসেন ও মনির। এ সময় আমাদের পরিবারের নারীরা এগিয়ে এলে তাদেরকেও পিটিয়ে-কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে যাওয়ার পথে সাবেক ইউপি সদস্য মান্নান মোল্লার নেতৃত্বে আবারো হামলা চালানো হয়। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও অভিযুক্তরা কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।
বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।