ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইবি ছাত্রী উর্মি হত্যা, দুই দিনের রিমান্ডে স্বামী-শ্বশুর

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩১, ১৯ সেপ্টেম্বর ২০২২
ইবি ছাত্রী উর্মি হত্যা, দুই দিনের রিমান্ডে স্বামী-শ্বশুর
নিশাত তাসনিম উর্মি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিশাত তাসনিম উর্মি হত্যা মামলায় শ্বশুর হাশেম শাহ ও স্বামী আশফাকুজ্জামান প্রিন্সের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার দুপুরে মেহেরপুরের গাংনীর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারিক হাসান এ রিমান্ড মঞ্জুর করেন। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহিনুজ্জামান বলেন, ৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিশাত তাসনিম উর্মির মরদেহ উদ্ধার করে পুলিশ। তার স্বামী ও শ্বশুর-শাশুড়ি এটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু মরদেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে পুলিশের সন্দেহ হয়। এটি হত্যাকাণ্ডও হতে পারে। পরদিন গাংনী থানায় একটি হত্যা মামলা করেন নিশাতের বাবা গোলাম কিবরিয়া। 

Advertisement


তিনি আরো বলেন, ওই মামলায় মৃতের শ্বশুর ও স্বামীকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। এ মামলার আরেক আসামি তার শাশুড়িকে গ্রেফতারের চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদ করতে পারলে মামলার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। তাই আদালতের কাছে তাদের রিমান্ডের আবেদন করা হয়। আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তাদের জিজ্ঞাসাবাদের পর হত্যার রহস্য উদ্ঘাটন হতে পারে। সেই সঙ্গে ময়নাতদন্তের রিপোর্ট পেলে আরো স্পষ্ট হবে মৃত্যুর কারণ। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!