[ আইন-আদালত ]
মাদক মামলায় এএসআইসহ তিনজন রিমান্ডে
ছবি প্রতীকী
পথচারীর পকেটে মাদক দিয়ে ফাঁসানোর ঘটনায় গ্রেফতার পল্লবী থানার এএসআই মাহবুবুল আলমসহ তিনজনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ শেখ সাদীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন-মো. রুবেল ও মো. সোহেল রানা।
মামলার সূত্রে জানা গেছে, আসামি এএসআই মাহবুবুল আলমসহ একজন সোর্সের কাছ থেকে ইয়াবার প্যাকেট নিয়ে পথচারীর খলিলুর রহমানের পকেটে ঢুকিয়ে দেয়। এ ঘটনায় পথচারীর বিরুদ্ধে পল্লবী থানায় মাদক মামলা দেয় পুলিশ। পরবর্তীতে পথচারীর পকেটে মাদক ঢুকিয়ে দেওয়ার ভিডিও বেসরকারি টেলিভিশনে প্রচারিত হয়। এরপর তাকে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ। একইসঙ্গে পল্লবী থানার উপপরিদর্শক খালিদ হাসান তন্ময় বাদী হয়ে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এএসআই মাহবুবুল আলমসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!