মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম তামান্না ফারাহের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী তার রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সোমবার সকালে আশুলিয়ার বিশ মাইল এলাকা থেকে মাইক্রোবাসচালক জিয়াউল হককে গ্রেফতার করা হয়।
.png)
জানা যায়, তেজগাঁওয়ে গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল আলী হোসেন। গত ১১ সেপ্টেম্বর সকালে কুনিপাড়ার বাসা থেকে ফার্মগেটে কোচিংয়ে যাচ্ছিল সে। ঐ দিন সকাল সোয়া ৭টার দিকে বিজি প্রেসের সামনের সড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসটি তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে।