ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল ফের রিমান্ডে 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫০, ১৮ সেপ্টেম্বর ২০২২
ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল ফের রিমান্ডে 
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম- ফাইল ফটো

গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামের তৃতীয় দফায় ফের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। 

এদিন দ্বিতীয় দফার রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ফের ১২ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। 

Advertisement

গ্রাহকের ৮০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে তাদের বিরুদ্ধে সেপ্টেম্বর মাসের শুরুতে শাহবাগ থানায় মামলা করা হয়। মামলার পর তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পর গত ১৩ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম মাহবুব আহমেদের আদালত তার দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

একইদিন মামলার আসামি কোম্পানিটির সাবেক পরিচালক ও শিল্পপতি এমএ খালেক এবং তার ছেলে রুবায়াত খালেকের জামিন আবেদন নামঞ্জুর করে দুদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। পরবর্তী গত ১৬ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম রশিদুল আলমের আদালত দ্বিতীয় দফায় তার ফের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!