সোমবার দুপুর ১টার দিকে স্পেশাল জজ আদালতের বিচারক এ.এন এম মোশেদ খান এ রায় দেন। আদালত একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত আসামিকে তিনটি ধারায় ২৫ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করে।
দণ্ডপ্রাপ্ত শ্রীবাস চন্দ্র দে লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া এলাকার নারায়ণ চন্দ্র দে এর ছেলে এবং দত্তপাড়া ডাকঘরের বরখাস্তকৃত পোস্টমাস্টার।
.png)
দুর্নীতি দমন কমিশনের জেলা কার্যালয়ও আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, আসামি শ্রীবাস চন্দ্র দে ৬ জন আমানতকারীর থেকে ৩৮ লাখ ২৭ হাজার টাকা গ্রহণপূর্বক পাশবহিতে লিপিবদ্ধ করলেও সরকারি কোষাগারে জমা না দিয়ে প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেন।
এ বিষয়ে জেলা দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রায় প্রচারকালে আসামি আদালতে উপস্থিত থাকায় সাজা পরোয়ানামূলে তাকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে।