সোমবার দুদকের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
এর আগে, ২৮ জুলাই সাহেদকে জামিন দেন বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ।
.png)
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান, সাবেক ফারমার্স ব্যাংকে ঋণ জালিয়াতির অভিযোগে ২০২০ সালে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ সাহেদসহ চারজনের নামে মামলা করেন প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহাজাহান মিরাজ। ঐ মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেন সাহেদ। পরে হাইকোর্ট জামিন প্রশ্নে রুল জারি করেন। গত ২৮ জুলাই সেই রুল মঞ্জুর হয়।
২০২০ সালের ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র্যাব। অভিযানে ভুয়া করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম ধরা পড়ে। পরদিন (৭ জুলাই) রাতে উত্তরা পশ্চিম থানায় ১৭ জনকে আসামি করে মামলা করা হয়। পরে ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।