ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

হাইকোর্টে জামিন পাননি রিজেন্ট সাহেদ

নিজস্ব প্রতিবেদক  
প্রকাশিত: ১৭:৪০, ৫ জুলাই ২০২২
হাইকোর্টে জামিন পাননি রিজেন্ট সাহেদ
রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ- ফাইল ফটো

করোনাভাইরাস পরীক্ষা না করেই সার্টিফিকেট দেওয়ার অভিযোগে করা মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

২০২০ সালের ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব)। অভিযানে করোনার ভুয়া পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম ধরা পড়ে। এ ঘটনায় ৭ জুলাই রাতে উত্তরা পশ্চিম থানায় ১৭ জনকে আসামি করে মামলা করা হয়। পরে একইবছরের ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদকে আটক করে র‌্যাব। সেই থেকে কারাবন্দি সাহেদ।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!