[ দেশজুড়ে ]
পারিবারিক কলহ, কীটনাশক পানে জীবন দিলেন হাজেরা
ফাইল ছবি
নোয়াখালীর হাতিয়ায় পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন হাজেরা খাতুন নামে এক গৃহবধূ।
সোমবার বেলা ১১টার দিকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। হাজেরা খাতুন হাতিয়ার চরকিং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সিরাজ উদ্দিনের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ওসি মো.আমির হোসেন
.png)
তিনি বলেন, রোববার রাত ১১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে স্বামীর বাড়িতে ধানক্ষেতে প্রয়োগ করা কীটনাশক পান করেন হাজেরা। পরে তার স্বামী তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত ৪টার দিকে মারা যান তিনি। সকালে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!