ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সৌদিতে ‘বিষাক্ত গ্যাসে’ এক বাংলাদেশির মৃত্যু

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৭, ১৯ সেপ্টেম্বর ২০২২
সৌদিতে ‘বিষাক্ত গ্যাসে’ এক বাংলাদেশির মৃত্যু
ছবিতে বাংলাদেশি শ্রমিক মাজেদ

সৌদি আরবে প্লাম্বারের কাজ করতে গিয়ে পাইপ লিকেজ হয়ে বিষাক্ত গ্যাসে মাজেদ নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বাংলাদেশি সময় দুপুর ১টার দিকে ইয়াম্বুল শহরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মাজেদ মাদারগঞ্জ উপজেলার বাসস্ট্যান্ড এলাকার আমিনুর মণ্ডলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মাজেদের বাবা আমিনুল মণ্ডল জানান, ১ বছর ৬ মাস আগে জীবিকার তাগিদে সৌদিতে পাড়ি জমান মাজেদ। সেখানে তিনি প্লাম্বারের কাজ করতেন। ঘটনার দিন ইয়াম্বুল শহরে মাটির নিচ দিয়ে যাওয়া গ্যাসের লাইন পুরোনো হওয়ায় সেটি মেরামত করছিলেন। এ সময় পাইপ লিকেজ হয়ে গ্যাস তার নাকে মুখে ঢুকে গেলে ঘটনাস্থলেই মারা যান মাজেদ। বর্তমানে তার মরদেহ শহরের একটি হাসপাতালের মর্গে রয়েছে।

Advertisement

পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শওকত আলী বলেন, ঘটনাটি আমি শুনেছি। এটি খুব দুঃখজনক খবর। তার পরিবারকে আমাদের পক্ষ থেকে সহায়তা করা হবে।

মাজেদের বাড়িতে শোকের মাতম চলছে। এলাকাবাসী মাজেদের অকাল মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!