ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় অস্ত্র মামলায় যুবকের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০২, ১৯ সেপ্টেম্বর ২০২২
কুষ্টিয়ায় অস্ত্র মামলায় যুবকের কারাদণ্ড
দণ্ডপ্রাপ্ত আসামি- ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ায় অস্ত্র মামলায় লিটন আলী নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত লিটন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহিরমাদি গ্রামের পূর্ব পাড়ার মকবুল সরদারের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের সরকার পক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৩০ জুন রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাহিরমাদি গ্রামের মাঠের মধ্যে অভিযান চালিয়ে অস্ত্রসহ কারাদণ্ডপ্রাপ্ত আসামি লিটনকে গ্রেফতার করে দৌলতপুর থানা পুলিশ। এ সময় তার কাছে থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে দৌলতপুর থানায় মামলা হয়।

এ মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে সোমবার রায় ঘোষণার দিন ধার্য করেন। নির্ধারিত দিনে আদালতের বিচারক মামলার আসামিকে কারাদণ্ডের আদেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী বলেন, অস্ত্র মামলায় দোষী প্রমাণিত হওয়ায় লিটনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!