[ দেশজুড়ে ]
রূপগঞ্জে ব্যবসার আড়ালে পর্নো ভিডিও ব্যবসা, আটক ২
আটক: প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পর্নো ভিডিও সংরক্ষণ ও বিক্রির দায়ে নজরুল ইসলাম অপু ও জাহাঙ্গীর মিয়া নামে দুই যুবককে আটক করেছে র্যাব। সোমবার সকালে আটককৃতদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।
রোববার সন্ধ্যায় র্যাব-১ সিপিসি-৩ পূর্বাচল ক্যাম্পের সদস্যরা উপজেলার কাঞ্চন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটককৃত নজরুল ইসলাম অপু কাঞ্চন কালাদী এলাকার মিজান মিয়ার ছেলে ও জাহাঙ্গীর মিয়া একই এলাকার আব্দুল রব মিয়া ছেলে।
মামলার এজাহার থেকে জানা যায়, উপজেলার কাঞ্চন বাজার অপু নামে মোবাইল এক্সোসরিস ব্যবসার আড়ালে সে এবং তার কর্মচারী জাহাঙ্গীর মিয়াকে নিয়ে পর্নো ভিডিও সংরক্ষণ ও বিক্রি করে যুবসমাজের কাছে সরবারহের ব্যবসা চালিয়ে আসছিল। রোববার র্যাব-১ সিপিসি-৩ এর সদস্যরা অপুর দোকানে অভিযান পরিচালনা করে একটি সিপিউ, সিপিউর ভেতরে পর্নোগ্রাফি ফোল্ডারসহ তাদের দুজনকে আটক করা হয়। পরে আটককৃতদের রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
.png)
রূপগঞ্জ থানার ওসি এফএম সায়েদ বলেন, আটককৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!