ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে দুই রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৩, ১৯ সেপ্টেম্বর ২০২২
টেকনাফে দুই রোহিঙ্গা আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে টেকনাফ উনচিপ্রাং ২২নং ক্যাম্প থেকে তাদের আটক করা হয়। আটককৃত রোহিঙ্গারা হলো- উনচিপ্রাং ২২ ক্যাম্পের বাসিন্দা আবু সুফিয়ানের ছেলে মোহাম্মদ ঈসা (৪০) ও একই ক্যাম্পের বাসিন্দা ছৈয়দ আহমেদের ছেলে সিরাজুল ইসলাম (৪০)।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হাসানবারী নূর।

Advertisement

তিনি বলেন, এপিবিএনের সদস্যরা সন্দেহভাজন দুই রোহিঙ্গাকে আটক করেন। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা মানবপাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পেশাদার মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য তারা। আটককৃত অভিযুক্তরা বেশ কিছুদিন ধরে সংঘবদ্ধ হয়ে অবৈধ পথে বিভিন্ন বয়সী নারী-পুরুষ-শিশু পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মানবপাচার আইনে মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম/জেএইচ/এমআরকে/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!