রোববার দুপুর ২টার দিকে উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে দায়ের কোপে ইলিয়াস নামে এক রোহিঙ্গা যুবক আহত হন। পরে তাকে উদ্ধার করে এমএসএফ হসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
এ ঘটনায় রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পুলিশি তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলেও ওসি জানান।