ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছোট মেয়ে ভাসছিল খালে, বড়জনের লাশ মিলল তলদেশে

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৯, ১৯ সেপ্টেম্বর ২০২২
ছোট মেয়ে ভাসছিল খালে, বড়জনের লাশ মিলল তলদেশে
ছবি: সংগৃহীত

‘বিকেলে আমার দুই মেয়ে নুরজাহান ও নুরনাহারকে ঘরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আশপাশে খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে খালের পাড়ে গিয়ে দেখতে পাই ছোট মেয়ে পানিতে ভাসছে। আর বড় মেয়ে খালের নিচে তলিয়ে আছে।’

বরিশালের হিজলা উপজেলায় খালের পানিতে ডুবে যে দুই বোনের মৃত্যু হয়, তাদের বাবা এমন করে কথাগুলো বলেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের চর বাউশিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

মৃত শিশু দুটি হলো- চর বাউশিয়া গ্রামের মো. আলী রাঢ়ীর মেয়ে নুরজাহান (৬) ও নুরনাহার (৪)।

Advertisement

তিনি বলেন, খালে ভাসা ছোট মেয়েকে তুলতে গেলে পানির নিচে তলিয়ে থাকা বড় মেয়ের শরীরের সঙ্গে আমার পায়ের স্পর্শ হয়। দুই মেয়েকে অজ্ঞান অবস্থায় পানি থেকে তোলা হয়। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, শিশু দুটি সাঁতার জানত না। বয়সেও ছোট। সবার অজান্তে খালে পড়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে পরিবার ও আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে। 

কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!