[ দেশজুড়ে ]
ব্রহ্মপুত্র নদে নৌকাডুবি, দুই শিশু নিখোঁজ
ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের হোসেনপুরে ব্রহ্মপুত্র নদে নৌকাবাইচ দেখতে গিয়ে নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ রয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার সাহেবের চর এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলো ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা চরশাখচুড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. সিফাত ও একই গ্রামের মনির হোসেনের ছেলে মো. ইয়াছিন।
হোসেনপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান টিটু জানান, ব্রহ্মপুত্র নদে নৌকাবাইচ দেখতে কিশোরগঞ্জ ছাড়াও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন জায়গা থেকে লোকজন সাহেবের চর এলাকায় যায়। নৌকাবাইচ শেষে মানুষের হুড়োহুড়িতে দুটি নৌকাডুবির ঘটনা ঘটে। এ সময় পানিতে ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছে।
.png)
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবুজর গিফারী জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও চার সদস্যের একটি ডুবুরি দল সেখানে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে তাদের কোনো খোঁজ পায়নি।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!