ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে হেরোইনসহ যুবক আটক

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২০, ২০ সেপ্টেম্বর ২০২২
মেহেরপুরে হেরোইনসহ যুবক আটক
প্রতীকী ছবি

মেহেরপুরে হেরোইনসহ মিঠুন ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার রাধিকানগর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিঠুন ইসলাম মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।

মেহেরপুর সদর থানার এসআই জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে দুই গ্রাম হেরোইন উদ্ধার হয়।

Advertisement

এসআই জিল্লুর রহমান জানান, মঙ্গলবার দুপুরের দিকে রাধিকানগর গ্রামের আরআর এস মাধ্যমিক বিদ্যালয়ের সামনে হেরোইন কেনা বেচা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিঠু পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা হয়েছে। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!